এই ডেকোর আইটেমটি ঘরের পরিবেশে পবিত্রতা ও শান্তির অনুভূতি যোগ করে। সাদা স্কয়ার সিরামিক পটের মধ্যে সুন্দরভাবে সাজানো কৃত্রিম পদ্ম ফুলের লাল পাপড়ি ও বড় সবুজ পাতার সমন্বয় একে করেছে অত্যন্ত নান্দনিক। বাস্তবের মতো ফিনিশিং ও মস বেস ডিজাইন টেবিল শেলফ পুজা কর্নার অফিস ডেস্ক বা রিসেপশন স্পেসে আলাদা সৌন্দর্য এনে দেয়। কোনো যত্ন ছাড়াই দীর্ঘদিন ব্যবহারযোগ্য হওয়ায় এটি ঝামেলামুক্ত ও রুচিশীল একটি ডেকোর পিস।